রায়পুর উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে মঙ্গলবার ঈদের নতুন পোশাক বিতরণ করেছে উপজেলা ছাত্রদল।
ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় নদীর পাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রায় শতাধিক শিশুদের মধ্যে নতুন কাপড় বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রদল নেতা হৃদয় বলেন, “সমাজে অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে যারা ঈদের সময় নতুন পোশাক কিনতে পারে না। তাদের ঈদকে আনন্দময় ও রঙিন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি আমাদের এই ছোট উদ্যোগ সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে।”