প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১২:৪৬ পিএম (ভিজিট : ১৫৪)

X
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চা দোকান মালিক সমিতির উদ্যোগে ১৫০ জন সদস্যের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি কামরুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক মোঃ রাসেল এবং অন্যান্য সদস্যবৃন্দ।
তারা জানান, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণ কার্যক্রমে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ঈদ উপহার বিতরণ করা হয়।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।