ঈদে চট্টগ্রাম নগরীর সুরক্ষায় সিএমপির ১৯ নির্দেশনা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

পবিত্র ঈদুল ফিতর উদযাপনে নাড়ির টানে গ্রামে ফিরছে নগরবাসী। এতে ধীরে ধীরে ফাঁকা হয়ে পড়ছে বন্দরনগরী চট্টগ্রাম। এই

2026-03-18T13:43:02+00:00
2026-03-18T13:43:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদে চট্টগ্রাম নগরীর সুরক্ষায় সিএমপির ১৯ নির্দেশনা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:৪৩ পিএম   (ভিজিট : ৫৭)
X

পবিত্র ঈদুল ফিতর উদযাপনে নাড়ির টানে গ্রামে ফিরছে নগরবাসী। এতে ধীরে ধীরে ফাঁকা হয়ে পড়ছে বন্দরনগরী চট্টগ্রাম। এই সুযোগে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা চুরি-ডাকাতি রোধে নগরবাসীকে ১৯ দফা নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একই সঙ্গে জরুরি প্রয়োজনে সহায়তার জন্য বিশেষ হটলাইন নম্বরও চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে সিএমপির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।
সিএমপি জানায়, ঘরমুখো মানুষের নিরাপত্তা ও জানমালের সুরক্ষায় মাঠ পর্যায়ে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। তবে নাগরিক সচেতনতা নিশ্চিত করতে বাসাবাড়ি ত্যাগের আগে দরজায় উন্নত মানের অতিরিক্ত তালা ব্যবহারসহ বেশ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সিএমপির ১৯ নির্দেশনা:
১. বাসাবাড়ি বা প্রতিষ্ঠান ত্যাগের আগে দরজায় উন্নত মানের অতিরিক্ত তালা ব্যবহার করা।
২. ঘরে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার বা মূল্যবান সামগ্রী রেখে না যাওয়া।
৩. সিসিটিভি ক্যামেরা ও অ্যালার্ম সিস্টেম সচল আছে কি না তা পরীক্ষা করা।
৪. প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করা।
৫. নতুন নিরাপত্তাকর্মী নিয়োগ দিলে তাদের এনআইডি ও ছবি সংরক্ষণ করা।
৬. বাসা ত্যাগের আগে সংশ্লিষ্ট বিট অফিসার অথবা থানাকে অবহিত করা।
৭. ব্যাংক-বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের ডিউটি জোরদার ও তদারকি করা।
৮. প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে ছুটি না দিয়ে একটি অংশকে দায়িত্ব পালনে রাখা।
৯. আর্থিক প্রতিষ্ঠানের ভল্ট এলাকায় সিসিটিভি কাভারেজ নিশ্চিত করতে একজন ‘ফোকাল পয়েন্ট’ কর্মকর্তা নিয়োগ দেওয়া।
১০. রাতে বাসা বা প্রতিষ্ঠানের চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখা।
১১. গুরুত্বপূর্ণ দলিল বা মূল্যবান সামগ্রী প্রয়োজনে ব্যাংক লকারে রাখা।
১২. ভাড়াটিয়াদের পক্ষ থেকে ঈদের ছুটিতে বাসায় না থাকার বিষয়টি মালিককে আগেই জানানো।
১৩. গ্যারেজের নিরাপত্তা নিশ্চিত করা।
১৪. জানালার পাশে গাছের ডালপালা থাকলে তা কেটে ফেলা, যাতে অপরাধীরা তা ব্যবহার করতে না পারে।
১৫. কোনো অপ্রীতিকর ঘটনা বা শঙ্কার সৃষ্টি হলে তাৎক্ষণিক পুলিশকে জানানো।
১৬. ব্যক্তিগত গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে রাইডিং থেকে বিরত থাকা।
১৭. ভ্রমণকালে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা।
১৮. অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা সম্পর্কে সতর্ক থাকা।
১৯. সন্দেহভাজন কোনো ব্যক্তি বা কর্মকা- দেখলে পুলিশকে অবহিত করা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পাশাপাশি সিএমপির হটলাইন নম্বর ০১৩২০-০৫৭৯৯৮ ও ০১৩২০-০৫৭৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy