গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় তিনি

2026-03-18T13:59:39+00:00
2026-03-18T13:59:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:৫৯ পিএম   (ভিজিট : ২৩৩)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
X

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় তিনি উপজেলার মহিমাগঞ্জের শিংজানী খালে আনুষ্ঠানিক এ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। 

এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইতোমধ্যেই তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন। দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ড বাস্তবায়ন, কৃষক কার্ড বাস্তবায়ন এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন। যারা এতদিন ফ্যামিলি কার্ড কৃষক কার্ড নিয়ে নানারকম নেতিবাচক বক্তব্য দিয়েছেন তারা আজ চেয়ে চেয়ে দেখছেন কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, জেলা বিএনপি'র সভাপতি জেল পরিষদের প্রশাসক ডঃ মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, উপজেলা বিএনপির আবায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবীর আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সুফিয়ান সুজা সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

প্রায় সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্য খালটি শিংজানী থেকে দেওয়ানতলা বাঙালি নদী পর্যন্ত খনন করা হবে। এতে কয়েক হাজার কৃষক সেচ সুবিধা সহ নানাভাবে উপকৃত হবে বলে আশা বাদ ব্যক্ত করেছেন বক্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy