প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ২:৩৭ পিএম (ভিজিট : ৯১)

X
পার্বতীপুরে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সম্মানে পৌরসভা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও স্থানীয় অটো রিক্সা ভ্যান শ্রমীক ইউনিয়নের সভাপতি আসন্ন পার্বতীপুর পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মিজানুর রহমান সিয়ামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে পার্বতীপুর প্রেসক্লাব চত্বরে ভাইয়ের হোটেলে এ মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্বে এক আলোচনা সভায় মিজানুর রহমান সিয়াম পার্বতীপুর পৌরসভাকে একটি আধুনিক ও সমৃদ্ধ পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আপনারা সকলেই আমার অভিভাবকের মত আপনাদের দিক নির্দেশনা মূলক পরামর্শ আগামীর পথ চলাকে সুগম করবে।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।