গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরে গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ মার্চ) পবিত্র রমজানের ২৬তম দিনে

2026-03-18T14:41:29+00:00
2026-03-18T14:41:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ২:৪১ পিএম   (ভিজিট : ৫১)
X

গাজীপুরে গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) পবিত্র রমজানের ২৬তম দিনে গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ শাহীন মিয়া।

সংগঠনের সভাপতি সাফি বিন আমজাদ আলভি-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. মোহাম্মদ খলিলুর রহমান, প্রফেসর নজরুল ইসলাম, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম রনি, অ্যাডভোকেট রেজাউল করিম রুবেলসহ বিভিন্ন পেশার বিশিষ্টজন।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ডা. মোহাম্মদ ওয়াসিউল হাসান ওয়াসিফ।

অনুষ্ঠানে বক্তারা ভেটেরিনারি পেশার উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy