প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৩:০৭ পিএম আপডেট: ১৮.০৩.২০২৬ ৩:১৪ পিএম (ভিজিট : ২৩৪)

X
টঙ্গীতে ‘সন্ধানে আলোর পথে’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
টঙ্গীতে অরাজনৈতিক সংগঠন ‘সন্ধানে আলোর পথে’র উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) টঙ্গীর সাতাইশ চৌরাস্তা এলাকায় উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ধানে আলোর পথ কার্যকরী সভাপতি মোঃ আব্দুল করিম আকনের সভাপতিত্বে এবং সন্ধানে আলোর পথ সাধারণ সম্পাদক মোঃ সোলায়মানের পরিচালনায় আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আতাউল রহমান বেপারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সন্ধানে আলোর পথ উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম সরকার, বিশিষ্ট সমাজসেবক আসাদু জ্জামান দিপু, সন্ধানে আলোর পথ দপ্তর সম্পাদক বায়জীদ আল-আরাফ ক্রীড়া সম্পাদক স্বাধীন মাদবর, কোষাদ্যক্ষ মজনু মিয়া,আব্দুল জলিল, আমির হোসেন, আরাফাত হোসেন।
এ সময় বক্তারা বলেন সন্ধানে আলোর পথ একটি অরাজনৈতিক সংগঠন, যাহা সমাজের অবহেহিত, নির্যাতিত, খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছে, এই সংগঠনটি ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, সামাজিক অবক্ষয় দূর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।