প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:০৬ পিএম (ভিজিট : ৩৫৭৭)

X
ফাইল ছবি
আরব আমিরাতের আকাশে রমজানের শেষ দিনের চাঁদ দেখা গেছে, যার ফলে চলতি বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই হিসেবে দেশটিতে ঈদুল ফিতর শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে।
এর আগে মঙ্গলবার ভোরে রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকায় চাঁদ দেখা যায়। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি-র সদস্য তামিম আল তামিমি রমজানের ২৮তম দিনে (১৪৪৭ হিজরি) ভোর ৬টার দিকে চাঁদের ছবি ধারণ করেন।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এ বছর রমজান পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনা বেশি। সেই হিসেবে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে, যা শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে।
বাংলাদেশে ঈদ কবে?
ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায়।
আবহাওয়াবিদরা বলছেন, আগামীকাল সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। এ দিন চাঁদ মাত্র ৫৪ সেকেন্ড দিগন্তে অবস্থান করবে। সেই হিসাবে রোজা পালিত হবে পুরো ৩০ দিন।
এর ফলে আগামী শনিবার (২১ মার্চ) পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। এর আগে শুক্রবার সন্ধ্যায় দেশের আকাশে প্রায় এক ঘণ্টা সময় ধরে শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে।