আখাউড়ায় বিএনপি'র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনেরনব নির্বাচিত এমপি মুশফিকুর রহমানের পরামর্শে আখাউড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

2026-03-19T14:45:01+00:00
2026-03-19T14:45:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় বিএনপি'র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ২:৪৫ পিএম   (ভিজিট : ৩০৯)
রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল
X

রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল


ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনেরনব নির্বাচিত এমপি মুশফিকুর রহমানের পরামর্শে আখাউড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক অংশ নেয়। 
 
জেলা বিএনপির সদস্য খন্দকার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও যুবদল নেতা মামুন আহমেদের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাসির উদ্দীন হাজারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন,উপজেলা জামায়াতের আমীর মোঃ ইকবাল হোসেন ভূইয়া,সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন খাঁন,বিএনপি নেতা কাজী শরীফ খাদেম,শাহজাহান চৌধুরী,যুবদল নেতা শেখ বাবু, হুমায়ুন কবির মোবাশ্বির আহসান,গালিব।  

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল ফারুক বকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মন্তাজ মিয়া, সোহাগ খান,শফিকুল আলম তুরান, যুবদল নেতা সানি ভূইয়া সহ আরও অনেকে।

বক্তারা, ইফতার মাহফিলের আয়োজকদেরকে ধন্যবাদ জানান। সকলে মিলেমিশে নব নির্বাচিত এমপি মুশফিকুর রহমানের নেতৃত্বে সুন্দর আখাউড়া গড়ার আশাবাদ ব্যক্ত করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy