প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫:৫৫ পিএম (ভিজিট : ১৭৩)

X
গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, “আমরা বিগত দিনে অনেক বৈষম্যের শিকার হয়েছি।
আর নয় এবার আমাদের প্রাপ্য বুঝে নেওয়ার সময় এসেছে।” তিনি আরও বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, জিয়ানগরের মানুষকে শান্তিতে বসবাস করতে দেওয়া হয়নি। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন; অনেকেই বাড়িঘর ছেড়ে বাগানে রাত কাটাতে বাধ্য হয়েছেন এবং কারাভোগ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ও বিএনপির নেতৃবিন্দ।