সরকার ভালো কাজ করছে বলেই বিরোধী দল সমালোচনা করতে পারছেনা: চীফ হুইপ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মণি বলেছেন, সরকার ভাল ভাল কাজ করছে বলেই বিরোধী দলও

2026-03-20T22:56:54+00:00
2026-03-20T22:56:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকার ভালো কাজ করছে বলেই বিরোধী দল সমালোচনা করতে পারছেনা: চীফ হুইপ
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১০:৫৬ পিএম   (ভিজিট : ২৬১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মণি বলেছেন, "সরকার ভাল ভাল কাজ করছে বলেই বিরোধী দলও সমালোচনা করার সুযোগ পাচ্ছে না। 

সংসদ কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সংসদে উপস্থিত থাকছেন। মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোন কাজ না থাকলে চলতি অধিবেশনের সবদিন সংসদে উপস্থিত থাকবেন। তিনি বেতাগীবাসীর উদ্দেশ্য করে বলেন, আপনারা আমাকে এমপি বানিয়েছেন, আমি আপনাদের রাষ্ট্রীয় পতাকা এনে দিয়েছি। 

বেতাগীর উন্নয়নে আমার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। আমি বেতাগীতে এত উন্নয়নমূলক কাজ করব যা আপনারা কল্পনাও করতে পারবেন না।" আজ শুক্রবার সকাল ১১টায় চীফ হুইপ নির্বাচিত হওয়ার পর নিজ নির্বাচনী এলাকা বেতাগীতে প্রথম সফরকালে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী নভেম্বরে বেতাগীতে মাননীয় প্রধানমন্ত্রীকে সফর করানোর উদ্যোগ গ্রহণ করা হবে।


উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামীম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, সাবেক আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক, সাবেক আহ্বায়ক জলিলুর রহমান খান নান্না, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস এম নুরুল ইসলাম পান্না এবং পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান খান নান্নাসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সবার শুরুতেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভা শেষে চীফ হুইপ দলীয় নেতাকর্মীদের সাথে সজন সাক্ষাৎ করেন। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। এর আগে সকাল সাড়ে ৯টায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি মোকামিয়া দরবার শরীফের মাজার জিয়ারত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy