ঈদের দিন ঘুরতে এসে ব্লেড দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক

রাজধানী

ঈদের আনন্দ উদ্‌যাপনে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে যখন মানুষের ভিড়, ঠিক তখনই জিয়া উদ্যানে এক যুবক ব্লেড দিয়ে নিজের শরীর

2026-03-21T19:37:51+00:00
2026-03-21T19:37:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদের দিন ঘুরতে এসে ব্লেড দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ২০৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


ঈদের আনন্দ উদ্‌যাপনে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে যখন মানুষের ভিড়, ঠিক তখনই জিয়া উদ্যানে এক যুবক ব্লেড দিয়ে নিজের শরীর ক্ষতবিক্ষত করে আত্মহত্যার চেষ্টা করেছেন।


শনিবার (২১ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনাস্থলে দায়িত্বরত মিরপুর পিওএম-এর সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী মুস্তাফিজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যতটুকু জানা গেছে, ওই যুবক জিয়া উদ্যানে ঘুরতে এসে মাজারের ওপর উঠে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। তিনি ব্লেড দিয়ে নিজের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পোঁচ দেন। এমনকি একপর্যায়ে নিজের গলাতেও পোঁচ দিতে গিয়েছিলেন।

কাজী মুস্তাফিজ আরও জানান, যুবকটি যখন নিজের ক্ষতি করার চেষ্টা করছিলেন, তখন উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ মানুষ দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম বা বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy