একুশে পদকপ্রাপ্ত গবেষক হাবিবুল্লাহ পাঠান আর নেই

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশের বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, প্রত্ন সংগ্রাহক, গবেষক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক হাবিবুল্লাহ পাঠান আর নেই। আজ ২১

2026-03-21T21:12:26+00:00
2026-03-21T21:12:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একুশে পদকপ্রাপ্ত গবেষক হাবিবুল্লাহ পাঠান আর নেই
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৩০৭)
হাবিবুল্লাহ পাঠান
X

হাবিবুল্লাহ পাঠান

বাংলাদেশের বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, প্রত্ন সংগ্রাহক, গবেষক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক হাবিবুল্লাহ পাঠান আর নেই। আজ ২১ শে মার্চ ২০২৬ রোজ শনিবার দুপুরে তিনি ইন্তেকাল করেছেন । তাঁর মৃত্যুতে পুরো নরসিংদী জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নরসিংদী জেলার বেলাব উপজেলার ঐতিহাসিক উয়ারী-বটেশ্বর গ্রামের এই কৃতি সন্তান দীর্ঘদিন ধরে প্রত্নতত্ত্ব, ইতিহাস ও শেকড় সন্ধানী গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর গবেষণার মাধ্যমে উয়ারী-বটেশ্বর অঞ্চল আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানের স্বীকৃতি লাভ করে।

হাবিবুল্লাহ পাঠান ছিলেন প্রয়াত বিশিষ্ট প্রত্নতত্ত্ব গবেষক হানিফ পাঠানের সন্তান। পিতার অনুপ্রেরণায় তিনি প্রত্নতত্ত্বের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং আজীবন এ ক্ষেত্রেই নিজেকে নিয়োজিত রাখেন।

তিনি একজন সফল শিক্ষক হিসেবেও সুপরিচিত ছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞানদান করেছেন। শিক্ষকতা জীবন থেকে অবসর নেওয়ার পরও তিনি থেমে থাকেননি; বরং লেখালেখি ও গবেষণায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন এবং প্রত্নতত্ত্ব চর্চায় নতুন মাত্রা যোগ করেন।

তাঁর লেখা বহুল আলোচিত গ্রন্থ “শেকড়ের সন্ধানে” পাঠকমহলে ব্যাপক প্রশংসিত হয় এবং গবেষণা ও সাহিত্য অঙ্গনে বিশেষ স্থান করে নেয়। সহজ ও তথ্যসমৃদ্ধ ভাষায় তিনি দেশের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেছেন তার কর্মজীবনের স্বীকৃতি বহন করে।

স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

হাবিবুল্লাহ পাঠানের মৃত্যুতে দেশের প্রত্নতত্ত্ব, শিক্ষা ও গবেষণা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। তাঁর রেখে যাওয়া গবেষণা, লেখা ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy