কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ৩৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতে কারাভোগ শেষে পাচারের শিকার ৩৩ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে দেশে ফেরত আনা হয়েছে।রোববার (২২ মার্চ) সন্ধ্যায়

2026-03-23T11:43:42+00:00
2026-03-23T11:43:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ৩৩ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১১:৪৩ এএম   (ভিজিট : ১৫৩)
ভারতে কারাভোগ শেষে বাংলাদেশিদের দেশে ফেরা
X

ভারতে কারাভোগ শেষে বাংলাদেশিদের দেশে ফেরা

ভারতে কারাভোগ শেষে পাচারের শিকার ৩৩ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে দেশে ফেরত আনা হয়েছে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে এসব নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে আনা হয়। এর মধ্যে চার জন শিশু, চার জন নারী ও ২৫ জন পুরুষ রয়েছেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী-শিশু পাচার রোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।


যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোলে কর্মরত শফিকুল ইসলাম বলেন, ‌দালালের মাধ্যমে পাচারের শিকার ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার পর জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুদের ইমিগ্রেশন কার্যক্রম শেষে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy