শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ

2026-03-24T11:45:22+00:00
2026-03-24T11:45:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১১:৪৫ এএম   (ভিজিট : ৩৯)
শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন
X

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই ভালবাভে লেখা পড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

সোমবার (২৩ মার্চ) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠান উদ্বোধনকালে  প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যদি লেখা পড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস, মাদক তাদেরকে স্পর্শ করতে পারবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশিপাশি খেলাধুলা চালিয়ে যাবে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হারও। সেই সাথে আমরা দেশের মানুষকে ভোগান্তি মুক্ত রাখতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এবং শালিস মুক্ত রাখতে চাই। মানুষের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য, আমরা সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ সময় ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএম ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, সহ সভাপতি এম এ মাজেদ বাদল, উপজেলা যুবদলের সদস্য সচিব আলী আল শাফি রিমু, বীরতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমির হোসেন তারা ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশাসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy