গাংনীতে দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত ২৫

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দবির হোসেন এবং ফরমান আলী গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত

2026-03-24T11:55:13+00:00
2026-03-24T11:55:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাংনীতে দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত ২৫
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ৩৫)
মেহেরপুরের গাংনীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ আহত হয়েছেন।
X

মেহেরপুরের গাংনীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ আহত হয়েছেন।

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দবির হোসেন এবং ফরমান আলী গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ আহত হয়েছেন। এদের মধ্যে ১৫ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা  ঘটে।

আহতরা হচ্ছেন ফরমান আলী গ্রুপের আসমাউল হুসনা (২৬), মুকুল হোসেন (৪৫), আসিফ হোসেন (২৫), তকুল হোসেন (৫০), শরিফুল ইসলাম (৪৩),  হামিদুল ইসলাম (৫০), আইনাল হক (৬০) ও বরকত আলী (৪০) এবং দবির হোসেন গ্রুপের রিয়া খাতুন (৪০), মিঠুন আলী (৩২), উজ্জল হোসেন (৩৮), মুন্তাজ আলী (৫০), শরিফুল ইসলাম (৪৩) রফিকুল ইসলাম (৬০)।

আহতদের মধ্যে দবির হোসেন গ্রুপের লোকজনকে মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং অন্যদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার সকালে বিএনপি নেতা দবির উদ্দীন ও তার লোকজন আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলীর বাবা ও মাকে মারধর করে আহত হরে। এর প্রতিবাদ জানান সাহারবাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফরমান আলী। এতে দবির উদ্দীনের লোকজন ফরমান আলীকেও মারধর করে। এর জের ধরে আজ রাতে ফরমান আলী ও দবির উদ্দীনের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতেই ঘটে আহতের ঘটনা।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, পরিস্থিতি শান্ত করা হয়েছে। যেকোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ রয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy