প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১২:০৩ পিএম (ভিজিট : ৩৩)

X
আটঘরিয়ায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঈদ পূর্ণমিলনী উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের বি.এল.কে উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের পরের দিন রবিবার (২২ মার্চ) মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি মূলক এক বর্ণাঢ্য ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশিদ মোল্লা।
“মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” এই স্লোগানকে সামনে রেখে এদিনে নানা ক্রিয়া প্রতিযোগিতার মধ্যে ছিল হাডুডু, দরিয়াবান্ধা, লাঠিখেলা, ঘোড়দৌর ম্যারাথন দৌর প্রভৃতি। এ অনুষ্ঠানের সহায়তা করেন আলোর ভুবন পাঠাগার।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রিয়া মদী, রাজনৈতিক ব্যক্তিত্ব সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে নানা ক্রিয়া নৈপূণ্যে দর্শকদেরকে মুগ্ধ করে। প্রধান অতিথি হারুনর রশিদ মোল্লা বিজয়ের মাঝে পুরস্কার বিতরণকালে বলেন, যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে ক্রিয়া প্রতিযোগিতা ও সমাজ সংস্কার মূলক কাজ চালিয়ে যেতে হবে।
এমন মহৎ উদ্যোগে এলাকা সাধারণ মানুষ খুশি ও উচ্ছ্বাসিত। উপস্থিত দর্শকরা আয়োজকদের কৃতজ্ঞতা জানিয়ে সুস্থ সমাজ গড়তে এমন আয়োজন ভবিষ্যতে সর্বত্র করার আশা ব্যক্ত করেন। শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।