প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১২:০৭ পিএম (ভিজিট : ২৮১)

X
ফাইল ছবি
পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ ও ঈদগাহ মাঠ কমিটি গঠনকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে সৃষ্ট সংঘর্ষে ৪জন আহত হয়েছে। উপজেলার অষ্টমনিষা ইউপির কলকতির ও ঝঁবঝঁবিয়া গ্রামে মসজিদ ও ঈদগাহ ময়দানের কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকার জামায়াত ও বিএনপি সমর্থক নেতা-কর্মীদের মধ্যে এ মারপিটের ঘটনা ঘটে।
সোমবার (২৩মার্চ) রাত প্রায় সাড়ে৭ টার দিকে কলকতির ও ঝবঝবিয়া গ্রামে দুটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে কাটাকাটি- হাতাহাতি শেষে সংঘর্ষে লিপ্ত হয়। সৃষ্ট ঘটনায় আহত হলেন, আব্দুর রাজ্জাকের ছেলে কামিল ইসলাম (৩০), ইজাবত আলী ছেলে হাসমত আলী(৩৬), তফিজ উদ্দিনের ছেলে বাকি বিল্লাহ (৩০) ও আব্দুল হাকিম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, কমিটির মেয়াদ শেষ হলেও দীর্ঘদীন ধরে মেয়াদ উত্তীর্ণ কমিটি মসজিদ ও ঈদগাহের কার্যক্রম চালিয়ে আসছিল।
নতুন কমিটি গঠন নিয়ে দুই গ্রুপ আলোচনায় বসলেও একটি গ্রুপ ঘোষণা দেয় পুর্বের কমিটির সভাপতি বহাল থাকবে। রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই দলের নেতা- কর্মীদের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে তা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এঘটনায় আহত ৪জন কে স্বজনেরা ভাঙ্গুড়া উপজেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন রয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) এস এম মুস্তাফিজুর রহমান বলেন, আমি সেখানে গিয়েছিলাম ঘটনাটি এখন স্বাভাবিক আছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।