একটি মহল সম্প্রীতি বিনষ্ট করার জন্য চক্রান্ত করছে আপনারা ষড়যন্ত্রে পা দেবেন না-এমপি পিনাক চৌধুরী

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুর ২ (বিরল-বোচাগঞ্জ) আসন এর সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আমি নির্বাচনের পূর্বে বলেছিলাম এদেশের

2026-03-24T12:49:11+00:00
2026-03-24T12:53:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একটি মহল সম্প্রীতি বিনষ্ট করার জন্য চক্রান্ত করছে আপনারা ষড়যন্ত্রে পা দেবেন না-এমপি পিনাক চৌধুরী
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১২:৪৯ পিএম  আপডেট: ২৪.০৩.২০২৬ ১২:৫৩ পিএম  (ভিজিট : ৫৮)
একটি কু-চক্রী মহল সম্প্রীতি বিনষ্ট করার জন্য চক্রান্ত করছে আপনারা সেই ষড়যন্ত্রে পা দেবেন না-এমপি পিনাক চৌধুরী
X

একটি কু-চক্রী মহল সম্প্রীতি বিনষ্ট করার জন্য চক্রান্ত করছে আপনারা সেই ষড়যন্ত্রে পা দেবেন না-এমপি পিনাক চৌধুরী

দিনাজপুর ২ (বিরল-বোচাগঞ্জ) আসন এর সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আমি নির্বাচনের পূর্বে বলেছিলাম এদেশের প্রত্যেকটি মানুষের সমান অধিকার আছে তাদের নিজ নিজ ধর্ম পালনের। আপনারা যারা নিজেদের সংখ্যালঘু ভাবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা নিজেকে কখনও সংখ্যালঘু ভাববেন না। 

আপনারা সংখায় কম হতে পারেন, কিন্তু অধিকারের ক্ষেত্রে প্রত্যেক ধর্মের সমান অধিকার রয়েছে। আমি আপনাদেরকে নিশ্চিয়তা দিতে চাই, আমি যতদিন আছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যতদিন ক্ষমতায় আছে আপনাদের বিন্দু পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। আপনারা আপনাদের ধর্মীয় উৎসব সম্প্রীতি বজায় রেখে স্বাধীন ভাবে পালন করবেন। ৭১এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রাম এবং দেশের কল্যানে বার বার আপনারা প্রমান করেছেন আপনারাও এদেশের মানুষ। আপনারা এদেশের বিপদে আপদে আগেও ছিলেন এখনও থাকবেন। আপনাদের প্রতি আমার আহবান, একটি কু-চক্রীমহল এখনও বিভিন্ন ভাবে আমাদের দেশে প্রত্যেক ধর্মের মানুষের মধ্যে যে মেলবন্ধন ও সম্প্রীতি রয়েছে সেটাকে বিনষ্ট করার জন্য চক্রান্ত করছে। আপনারা সেই ষড়যন্ত্রে পা দেবেন না। আপনারা সজাগ থাকবেন এধরণের কিছু দেখতে পেলেই আমাদেরকে জানাবেন। আমরা কোন ভাবে আমাদের এই সম্প্রীতি নষ্ট হতে দেব না। 

সোমবার (২৩মার্চ) রাতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের এমসি উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারী প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ইনিশিয়্যাটিভ ফর পিপলস্ (দীপ) এর একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। 

দীপ এর সভাপতি মোঃ হুমায়ুন কবির সরকার এর সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য মানিক অধিকারীর সঞ্চালনায় এছাড়াও সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, দীপ এর নির্বাহী পরিচালক সত্য গোপাল অধিকারী প্রমুখ বক্তব্য রাখেন। 

এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেমসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উক্ত মঞ্চে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy