ভিক্টোরিয়া কারাতে কাপে রৌপ্য পেলেন কুড়িগ্রামের সুমন

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া কারাতে কাপে রৌপ্য পদক অর্জন করলেন কুড়িগ্রাম সদরের কৃতি সন্তান ক্রীড়াবিদ আরিফুর রহমান সুমন।দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার মেলবোর্নে

2026-03-24T17:52:20+00:00
2026-03-24T17:52:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভিক্টোরিয়া কারাতে কাপে রৌপ্য পেলেন কুড়িগ্রামের সুমন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ৩১৫)
আরিফুর রহমান সুমন
X

আরিফুর রহমান সুমন

অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া কারাতে কাপে রৌপ্য পদক অর্জন করলেন কুড়িগ্রাম সদরের কৃতি সন্তান ক্রীড়াবিদ আরিফুর রহমান সুমন।

দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া রাজ্যের হিলবক্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ৩৪ তম ভিক্টোরিয়া কারাতে কাপ-২০২৬। এসময় অস্ট্রেলিয়ান কারাতে ফেডারেশনের আমন্ত্রণে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন'র হয়ে অংশগ্রহণ করেন কুড়িগ্রামের আরিফুর রাহমান সুমন। 

লাল সবুজের পক্ষে বিভিন্ন দেশকে পিছনে ফেলে ফাইনালে স্বাগতিক দেশের খেলেয়ার অস্ট্রেলিয়ান এথলেট রাতনাম রশি হারনিথের কাছে তিন-দুই পয়েন্টের ব্যবধানে হেরে দ্বিতীয় স্থান (রৌপ্য পদক) অর্জন করেন আরিফুর রহমান সুমন।  

এছাড়াও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ামাক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ-২০২৫ এ কুড়িগ্রাম জেলা সদরের কৃতি ক্রীড়াবিদ মোঃ আরিফুর রহমান সুমন জাতীয় দলের হয়ে ৭৭ কেজি মাইনাস ফাইটিং বিভাগে অংশ গ্রহণ করে ব্রোঞ্জ পদক জিতেছেন। আরিফুর রহমান সুমন ২০২২ সালের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে স্বর্ণ পদক জয়লাভ করে তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি লাভ করেন। 

পরবর্তীতে ২০২৩ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত প্যারিস প্রিক্স চ্যাম্পিয়নশীপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্থান রৌপ্য পদক অর্জন করেন। একই বছরের নভেম্বরে গ্রিসের লোত্রাকিতে অনুষ্ঠিত এক্রোপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশীপে স্বর্ণ পদক জয় করেন তিনি। ২০২৪ সালে গ্রীসের হেরাক্লিয়নে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে তিনি বাংলাদেশের হয়ে তাম্রপদক অর্জন করেন। বর্তমানে তিনি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ২৩ তম অবস্থানে রয়েছেন। 

ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আরিফুর রহমান সুমন বলেন, আমি তিনটি ওয়াল্ড চ্যাম্পিয়নশীপ তিনটি এশিয়ান চ্যাম্পিয়নশীপ দুইটি এক্রোপলিস চ্যাম্পিয়নশীপ সহ পৃথিবীর এগারোটি দেশে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফাইটিংয়ে অংশ গ্রহণ করেছি। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আমার গভীর ভালোবাসা। চরম অধ্যাবসায় ও অনুশীলনের ফলেই আজ আন্তর্জাতিক পর্যায়ে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারছি। আমি গর্বিত আমার বাবা-মা সহ কুড়িগ্রামের তথা বাংলাদেশের মানুষের দোয়া ও ভালোবাসায় আজ আমি জাতীয় দলের হয়ে খেলছি, ইনশাল্লাহ আগামীতেও দেশের হয়ে বিজয়ের এ ধারাবাহিকতা বজায় রাখবো।

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম সাব্বির মাসুম এবং জুজুৎসু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারী মুক্তা আহমেদ জানান, বাংলাদেশের এই প্রতিভাবান ক্রীড়াবিদ বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সন্মানিত করতে পেরেছে তার এ সফলতায় বাংলাদেশর জন্য খেলাধুলায় নতুন সাফল্যের দিগন্ত উন্মোচিত হবে। 

এছাড়া ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, কোচ, খেলোয়াড় এবং সকল মিডিয়া কর্মীদের শুভেচ্ছা জানান। আগামীতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে আরো ভালো রেজাল্ট করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy