তেলের পাম্পে বিএনপি নেতাকে বেধড়ক পিটুনি

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ফিলিং স্টেশনে বিএনপি নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গোপালনগর

2026-03-24T18:42:15+00:00
2026-03-24T18:42:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তেলের পাম্পে বিএনপি নেতাকে বেধড়ক পিটুনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ৬০)
বিএনপি নেতাকে বেধড়ক পিটুনি
X

বিএনপি নেতাকে বেধড়ক পিটুনি

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ফিলিং স্টেশনে বিএনপি নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গোপালনগর গ্রামের রুপক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত আব্দুল ওহাব বুলবুল গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে ফিলিং স্টেশনে যান বুলবুল। এ সময় স্টেশনের কর্মচারী ও স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তেই উত্তপ্ত পরিস্থিতি হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উপস্থিত কয়েকজন মিলে তাকে বেধড়ক পিটুনি দেন।

ঘটনাস্থলে তখন কোনো পুলিশ সদস্য না থাকায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এ বিষয়ে গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy