পূর্বধলায় জ্বালানি তেলের তীব্র সংকট

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলায় তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে পেট্রোল অকটেন চালিত যানবাহনগুলি নিয়ে বিপাকে পড়েছে চালকরা। ফলে ঈদ

2026-03-24T21:26:04+00:00
2026-03-24T21:26:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় জ্বালানি তেলের তীব্র সংকট
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯:২৬ পিএম   (ভিজিট : ২২৬)
তেলের তীব্র সংকট
X

তেলের তীব্র সংকট

নেত্রকোনার পূর্বধলায় তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে পেট্রোল অকটেন চালিত যানবাহনগুলি নিয়ে বিপাকে পড়েছে চালকরা। ফলে ঈদ পরবর্তী আত্মীয় স্বজনের বাড়ী বেড়াতে বা ঘুরাফেরার আনন্দ মাটি হয়ে যাচ্ছে অনেকের। তাছাড়া ছুটি শেষে কর্মস্থলে ফিরতেও বিপাকে পড়ছেন কেউ কেউ। অনেকেই অভিযোগ করছেন পাম্প মালিকগুল তেলের সংকট কাজে লাগিয়ে আড়ালে খুচরা বিক্রেতাদের কাছে বেশি মুল্যে পেট্রোল বিক্রি করে দিচ্ছেন। আরওই সব বিক্রেতাদের কাছ থেকে চড়া মুল্যে পেট্রোল কিনতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। তবে পাম্প মালিকেদের দাবী চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ সংকট দেখা দিয়েছে। 

উপজেলার আতকাপাড়া মেসার্স গিরিপথ ফিলিং স্টেশন এন্ড সার্ভিস সেন্টারে আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল গিয়ে দেখা গেছে স্টেশনে পুলিশ মোতায়েন রয়েছে।  বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল বাইকাররা এসে জড়ো হচ্ছেন পেট্রোল নিতে। কিন্তু পাম্পে পেট্রোল কিংবা অকটেন নেই বলে জানানো হচ্ছে। এতে তারা ভীষণ বেকায়দায় পড়েছেন। ধোবাউড়া থেকে মোটরসাইকেল নিয়ে সিলেট কর্মস্থলে ফিরছেন তারিফ খান নামে একজন। পূর্বধলা এসে পেট্রোল ফুরিয়ে এলে পাম্পে এসে দুই ঘন্টা যাবত দাঁড়িয়ে আছেন পেট্রোলের জন্য। কিন্তু পাম্পে তেল না দেওয়ায় তিনি পড়েছেন বিপাকে। এখন বাইক নিয়ে না পাড়ছেন বাড়ি ফিরতে না পারছেন কর্মস্থলে যেতে। 

আনোয়ারুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক লাউয়ারী গ্রামে স্ত্রী সন্তান নিয়ে শশুর বাড়ী যাওয়ার জন্য বের হয়েছেন। তিনিও তেলের অভাবে পাম্পের কাছে এসে আটকা পড়েছেন। 

অপর বাইকার মো: কালা মিয়া জানান পেট্রোলের অভাবে রাস্তায় বাইক বন্ধ হয়ে যাওয়ায় রাস্তার পাশে বাইক রেখে টেংকি নিয়ে ২লিটার পেট্রোল নিতে এসেছেন। কিন্তু পেট্রোল সংগ্রহ করতে না পেরে হতাশ হয়েছেন। সুমন নামে এক বাইকার আধা লিটার পেট্রোল ১৫০টাকা দিয়ে ক্রয় করে বোতলে করে নিয়ে এসেছেন উপজেলার চৌরাস্তা ইলাশপুর এক দোকানীর কাছ থেকে। এ রকম অনেক বাইকার পেট্রোল কিংবা অকটেনের অভাবে রাস্তায় বেকায়দায় পড়েছেন মোটর সাইকেল নিয়ে। অনেকে জরুরী প্রয়োজনে ঘর থেকে বাইক নিয়ে বের হতে পারছেন না। 

পূর্বধলায় বাজারে ৩০০টাকা লিটারে পেট্রোল বিক্রি করেছেন এমন এক বিক্রেতা সাংবাদিকদের জানিয়েছেন তার নিজস্ব মোটরসাইকেল থেকে এক লিটার পেট্রোল ৩০০ টাকায় বিক্রি করে তিনি তার উপকার করেছেন। এ বিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, প্রশাসনিক তৎপরতার অভাবে এমনটি হচ্ছে বলে তারা দাবী করেন।         

জারিয়া বিরিশিরি থেকে ময়মনসিংহ সড়কে পূর্বধলা উপজেলার বিভিন্ন স্থানে ৪টি তেলের পাম্প রয়েছে। পাম্পগুলি হলো আতকাপাড়া মেসার্স গিরিপথ ফিলিং স্টেশন এন্ড সার্ভিস সেন্টার, শ্যামগঞ্জ এলাকায় জম জম ফিলিং স্টেশন ও মেসার্ম পূর্বধলা ফিলিং স্টেশন, ইলাশপুর চৌরাস্তার ফিলিং স্টেশন। এদের মধ্যে ইলাশপুর চৌরাস্তার তেল বিক্রয় কেন্দ্রটি ঈদের পর থেকেই তেলের সংকট দেখিয়ে বন্ধ রেখেছে। অভিযোগ উঠেছে তাদের মাটির নীচে পাম্প না থাকায় তাদের বরাদ্দকৃত ডিজেল, পেট্রোল ও অকটেন টেংকি, ড্রাম ও বোতল জাত করে অন্যত্র বিক্রি করে ফেলে। এছাড়া অন্যান্য স্টেশন গুলোতে ডিজেল বিক্রি স্বাভাবিক থাকলেও পেট্রোল অকটেন বিক্রি বন্ধ রেখেছে।

গিরিপথ ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো: হাসান জানান বর্তমানে পেট্রোল ও অকটেন মিলিয়ে প্রতিদিন চাহিদা রয়েছেন প্রায় ৫হাজার লিটার। যা অনুমোদিত বিক্রয় মুল্য অকটেন প্রতিলিটার ১২০টাকা আর পেট্রোল ১১৬টাকা ৯০ পয়সা দ রয়েছে।  কিন্তু  চাহিদা অনুযায়ী পেট্রোল না দেয়ায় সংকট দেখা দিয়েছে। ফারিয়াদের কাছে বিক্রির কথা অস্বীকার করে তিনি বলেন কেউ কেউ ফাঁকি দিয়ে মোটরসাইকেলের টেংকিতে করে নিয়ে বেশিদামে বিক্রি করতে পারে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিম জাহান বলেন, পেট্রোল অকটেনের সংকটে কেউ যাতে বেশি দাম নিতে পা পারে সে জন্য প্রশাসনিক তৎপরতার জোরদার করা হচ্ছে। ফিলিং স্টেশন গুলোতে পেট্রোল অকটেন অপর্যাপ্ত। ফিলিং স্টেশন গুলোতে তেল সরবরাহ স্বাভাবিক রাখা ও মুল্য স্থিতিশীল রাখার তাগিদ দেওয়া হচ্ছে।   






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy