মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী উপজেলায় জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অদ্য ২৪ মার্চ উপজেলার লেবুতলা

2026-03-24T21:33:14+00:00
2026-03-24T21:33:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯:৩৩ পিএম   (ভিজিট : ২১৪)
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
X

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলায় জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অদ্য ২৪ মার্চ উপজেলার লেবুতলা ইউনিয়নের চক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অপরাধে মাহফুজ (মনোহরদী)-কে ১০ দিনের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই দিনে সকাল থেকে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় আনোয়ার এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন ও ভাই ভাই ফিলিং স্টেশনে অকটেন, ডিজেল ও পেট্রোলের মজুদ পরিস্থিতি পরিদর্শন করা হয়। সংশ্লিষ্টদের বোতলে ভরে জ্বালানি বিক্রি না করার জন্য সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে বোতলে ভরে জ্বালানি ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। এসময় সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ এবং মনোহরদী থানার পুলিশ সদস্যবৃন্দ।

স্থানীয় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy