রাজবাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায়ে গোল্ডেনলাইন পরিবহনকে ৫০হাজার টাকা জরিমানা

রাজবাড়ী প্রতিবেদক

সারাবাংলা

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনের এক সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ

2026-03-25T11:08:56+00:00
2026-03-25T11:08:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায়ে গোল্ডেনলাইন পরিবহনকে ৫০হাজার টাকা জরিমানা
রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:০৮ এএম   (ভিজিট : ৪৮)
রাজবাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায়ে গোল্ডেনলাইন পরিবহনকে ৫০হাজার টাকা জরিমানা
X

রাজবাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায়ে গোল্ডেনলাইন পরিবহনকে ৫০হাজার টাকা জরিমানা

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনের এক সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৮০০ টাকার পরিবর্তে ১২০০ টাকা ভাড়া আদায় করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার সত্যতা পাওয়া যায়।
পরে দায় স্বীকার করায় পরিবহনটির সুপারভাইজার মো. আব্দুল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ঘটনায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছিল এবং প্রতিবাদ করলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হতো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ নিয়ম ভাঙলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy