দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।আজ (বুধবার) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য

2026-03-25T13:53:16+00:00
2026-03-25T14:32:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১:৫৩ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৬ ২:৩২ পিএম  (ভিজিট : ৩৪৩)
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
X

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 

আজ (বুধবার) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

রুহুল কুদ্দুস কাজল নিজেও গনমাধ্যমকে এ তথ্য  নিশ্চিত করেছেন। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ্।

রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। এ ছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন। 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ছিলেন। পরে তাকে টিম লিডার করে আইনি সহায়তা সাব-কমিটি গঠন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। এ ছাড়া তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছেন।








Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy