নেছারাবাদে ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে আজ বুধবার (২৫

2026-03-25T14:40:55+00:00
2026-03-25T14:40:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:৪০ পিএম   (ভিজিট : ২৮৮)
নেছারাবাদে ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
X

নেছারাবাদে ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১১: ৩০ মিনিটে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানা তদন্ত অফিসার রাধেশ্যাম, মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম আলমসহ বীর মুক্তিযোদ্ধাগণ। 

এছাড়াও উপস্থিত ছিলেন নেছারাবাদ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মানিক, সাবেক পৌর মেয়র ও স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির ভয়াবহতা স্মরণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়, যেদিন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত ২৫ মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে স্মৃতিচারণ করেন। 

তিনি বলেন, “১৯৭১ সালের এই কালো রাতে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। সেই ভয়াবহতার স্মৃতি আমাদের জাতীয় জীবনে চিরস্থায়ী হয়ে আছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণে রাখতে এমন কর্মসূচির গুরুত্ব অপরিসীম।”

তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ এবং সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy