নেত্রকোনা কেন্দুয়ায় ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও পুষ্পস্তপক্ষ অর্পণ, তাদের আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।
আজ বুধবার (২৫মার্চ) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম এবং কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদের নেতৃত্বে উপজেলা বলাইশিমুল ইউনিয়নে কচন্দড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান তালুকদারের কবর জিয়ারতের অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক মোঃ নুরুল হক ভূঁইয়া, উপজেলা সমাজসেবা অফিসার ইউনুসুর রহমান রনি, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ্ সভাপতি মো:রফিকুল ইসলাম, উপজেলা উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, সাংবাদিক কোহিনুর আলম, বীর মুক্তিযোদ্ধাগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
এছাড়াও উপজেলা কৃষি অফিসার উজ্জল সাহার নেতৃত্বে উপজেলা নওপারা ইউনিয়নে বহুলি গ্রামে বীর মুক্তিযোদ্ধা শহীদ মোখলেছুর রহমান খান পাঠানের কবর জিয়ারতে অংশ নেন কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ তদন্ত মিহির রঞ্জন দেব, উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল শাহাদাত হোসেন, কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব লালচান খন্দকার এলাকার ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ প্রমুখ।
এ সময় জাতির এই সূর্য সন্তানদের শ্রদ্ধায় পুষ্পস্তক ও অর্পণ তাদের আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মোখলছুর রহমান কচন্দরা গ্রামের মনফর আলীর পুত্র তিনি ১৯৭১ সালে ২৭ নভেম্বর আটপাড়া উপজেলা দুওজ গ্রামে এ্যানবুস যুদ্ধের শহীদ হন। কচন্দরা গ্রামে কবর দেয়া হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা শহীদ মোখলেছুর রহমান উপজেলার বালিজুড়া গ্রামের আব্দুল ওয়াহেদের পুত্র। অসাধারণ সাহসী এ যোদ্ধা নেত্রকোনা কেন্দুয়া সড়কে সংযোগ রাস্তা বসুর বাজার ব্রিজ উড়িয়ে দিতে গেলে রাজাকারদের গুলিতে তিনি নিহত হন থাকে কবর দেওয়া হয়েছে।
অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দুয়া ধোবাগাতি ও কেন্দ্র পৌর শহরের ভূমি অফিস সংলগ্ন বদ্ধভূমিপরিদর্শন ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।