‘তেল মজুদের চেষ্টা’: জামালপুরে ৩ হাজার ৫৩ লিটার পেট্রোলসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

জামালপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশে মজুদ করা ৩ হাজার ৫৩ লিটার পেট্রোলসহ সাত জনকে আটক করেছে স্থানীয় জনতা।বুধবার ভোরে

2026-03-25T18:23:31+00:00
2026-03-25T18:23:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘তেল মজুদের চেষ্টা’: জামালপুরে ৩ হাজার ৫৩ লিটার পেট্রোলসহ আটক ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৫০)
কালোবাজারীরা আটক
X

কালোবাজারীরা আটক


জামালপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশে মজুদ করা ৩ হাজার ৫৩ লিটার পেট্রোলসহ সাত জনকে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার ভোরে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি এলাকায় থেকে তাদের স্থানীয় জনতা আটক করে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান।

আটকরা হলেন- আবদুল হাকিম (৪০), ফুল মিয়া (৩৮), হাফিজুর রহমান (৪০), শাহ আলম (৫০), মারুফ হোসেন (২৫), জগলু মিয়া (৪৫) ও সবুজ মিয়া (৪০)।

তাদের মধ্যে একজনের বাড়ি বগুড়ায়। বাকিরা জামালপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা বলছে, সারাদেশের মতো জামালপুরেও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে বিভিন্ন পাম্পে সীমিত পরিসরে তেল সরবরাহ করা হচ্ছে, কোথাও আবার সরবরাহ বন্ধ রয়েছে।

অন্যদিকে পাম্পে অল্প পরিমাণে তেল মিললেও খোলা বাজার ও কালোবাজারে বাড়তি দামে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, একটি অসাধু চক্র জ্বালানি তেলের সংকটকে কাজে লাগিয়ে কেন্দুয়া কালিবাড়ি বাজারে ড্রামে করে পেট্রোল তেল মজুদ করে বিক্রির চেষ্টা করছিল।


বিষয়টি স্থানীয়দের নজরে এলে বুধবার ভোর রাতে বাজারে হানা দেয় তারা। পরে ১৪টি ড্রামে ৩ হাজার ৫২ লিটার পেট্রোল তেলসহ ৭ ব্যক্তিকে আটক করেন তারা।

ওসি মিজানুর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy