ইন্দোনেশিয়ায় ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের কেন্দারি অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সমং দুপুর

2026-03-26T11:46:53+00:00
2026-03-26T11:46:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইন্দোনেশিয়ায় ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১:৪৬ এএম   (ভিজিট : ১১৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের কেন্দারি অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সমং দুপুর ১২টার সময় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছেন, এটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছিল। গভীরতা কম হওয়ায় কম্পনটি বেশ তীব্রভাবে অনুভূত হয়।

জানা যায়, ভূমিকম্পের সময় ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। এদিকে, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থানের কারণে ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। সেখানে নিয়মিত বিরতিতে এ ধরনের মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনে থাকে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy