আটঘরিয়ায় জাঁকজমকপূর্ণ মহান স্বাধীনতা দিবস পালিত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

জাঁকজমকপূর্ণ ভাবে বৃহস্পতিবার (২৬ মার্চ) আটঘরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়।উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী

2026-03-26T15:03:49+00:00
2026-03-26T15:03:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটঘরিয়ায় জাঁকজমকপূর্ণ মহান স্বাধীনতা দিবস পালিত
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৩:০৩ পিএম   (ভিজিট : ৫৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জাঁকজমকপূর্ণ ভাবে বৃহস্পতিবার (২৬ মার্চ) আটঘরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। 

উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার এবং আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সালাম অভিবাদন গ্রহণ করেন। এ সময় তারা পায়রা অবমুক্তির মধ্য দিয়ে দিবসের উদ্বোধনী ঘোষণা করেন।

 পরে প্রধান অতিথি হিসেবে পাবনা-৪ আসনে জামায়াত দলীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল অনুষ্ঠানে উপস্থিত হলে বিএনপি নেতা কর্মীরা অনুষ্ঠান বর্জন করেন এবং পরে মুক্তিযোদ্ধারা স্থান ত্যাগ করেন।

সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপদ্ধনীর মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। প্রশাসন, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে উপজেলা পরিষদ স্মৃতিসৌধে, মাজপাড়া স্মৃতিসৌধে, লক্ষীপুর ও শ্রীপুর স্মৃতিসৌধে পুষ্পস্তক অর্পণ করা হয়। 

এরপর জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের পর দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার সংক্ষিপ্ত বক্তব্যের পর বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা, পুলিশ, আনসার কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পাবনা-৪ আসনের জামাত দলীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া বাদ জোহর সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং সরকারি হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy