জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে বৃহস্পতিবার সকাল ১০টায়

2026-03-26T11:08:55+00:00
2026-03-26T11:08:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১:০৮ এএম   (ভিজিট : ৮২)
প্যারেড গ্রাউন্ডে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
X

প্যারেড গ্রাউন্ডে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে বৃহস্পতিবার সকাল ১০টায় বর্ণাঢ্য কুচকাওয়াজ শুরু হয়েছে।


অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কুচকাওয়াজে উপস্থিত হয়ে সালাম গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও কুচকাওয়াজে অংশ নেন।


এ বছরের কুচকাওয়াজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক। তিনি ঘোড়ায় আরোহন করে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন এবং উপ-অধিনায়কের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রা প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও প্যারেডে প্রবেশ করলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধান।


কুচকাওয়াজ ও আকাশপথে ফ্লাই পাস্ট উপভোগ করতে সকাল থেকেই শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী হাজারো দর্শনার্থী প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন। দর্শকদের জন্য প্লাস্টিকের চেয়ার বসানোর ব্যবস্থা করা হয় এবং অনেকের হাতে জাতীয় পতাকা দেখা যায়।


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়, সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই কুচকাওয়াজ আয়োজন করা হয়েছে।


২০০৮ সালের পর এবার স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় কুচকাওয়াজ প্রদর্শনী যুক্ত হয়েছে। গত বছর আন্দোলনের কারণে অন্তর্বর্তী সরকারের সময় কুচকাওয়াজ বা প্যারেড বন্ধ থাকলেও বিজয় দিবসে সীমিত পরিসরে আয়োজন থাকত।

বর্তমান সরকারের উদ্যোগে এবার স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণভাবে এ আয়োজন সম্পন্ন করতে রমজানের শুরু থেকেই প্যারেড স্কোয়ারে প্রস্তুতি নেওয়া হয়। চূড়ান্ত রিহার্সেলের মাধ্যমে আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy