মান্দায় তেল মজুত ও বেশি দামে বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে

2026-03-26T18:36:46+00:00
2026-03-26T18:43:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় তেল মজুত ও বেশি দামে বিক্রি ব্যবসায়ীকে জরিমানা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:৩৬ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ৬:৪৩ পিএম  (ভিজিট : ১৭৭)
মান্দায় তেল মজুত ও বেশি দামে বিক্রি ব্যবসায়ীকে জরিমানা
X

মান্দায় তেল মজুত ও বেশি দামে বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

নওগাঁর মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের তেঁতুলতলী মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলতলী মোড়ে একটি তেলের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দোকান থেকে প্রায় ৭০০ লিটার অবৈধভাবে মজুত রাখা পেট্রোল ও অকটেন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যবসায়ী জানান, চলতি মাসের ১ তারিখে তিনি এসব তেল ক্রয় করেছেন এবং এর পক্ষে ভাউচারও প্রদর্শন করেন। তবে পরবর্তীতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির বিষয়টি আদালতের কাছে স্বীকার করেন।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে জনস্বার্থ বিবেচনায় জব্দকৃত তেল প্রশাসনের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। এতে উপস্থিত ক্রেতারা সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানান।

প্রশাসন জানিয়েছে, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy