সাবেক সংসদ সদস্য জিন্নাহ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শরিফুল ইসলাম জিন্নাহকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার

2026-03-27T10:39:46+00:00
2026-03-27T10:44:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক সংসদ সদস্য জিন্নাহ গ্রেফতার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:৩৯ এএম  আপডেট: ২৭.০৩.২০২৬ ১০:৪৪ এএম  (ভিজিট : ১৪৩)
X

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শরিফুল ইসলাম জিন্নাহকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ প্রায় দুই ডজন মামলা রয়েছে।


দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন: ৩৬ জুলাই শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের মতো তিনিও আত্মগোপনে চলে যান। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনের পর তার বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা দায়ের হয়।


বিশেষ করে ছাত্র হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অগ্রাধিকার পায়। এসব মামলার পর থেকেই তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে নিয়মিত অবস্থান পরিবর্তন করছিলেন।


দুদকের মামলাসহ পরিবারের বিরুদ্ধেও অভিযোগ: শুধু রাজনৈতিক সহিংসতার অভিযোগই নয়, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলাও রয়েছে।


২০২১ সালে তার বিরুদ্ধে প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পরবর্তীতে ২০২৫ সালের জানুয়ারিতে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।


এদিকে, তার বড় ছেলে ও জেলা জাতীয় পার্টির নেতা হুসাইন শরীফ সঞ্চয়কে পূর্বে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন।


অন্যদিকে, তার স্ত্রী মোহসীনা আকতারর বিরুদ্ধেও দুদকের মামলা চলমান রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, তিনি বর্তমানে পলাতক এবং তার ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে।


ডিজিটাল ট্র্যাকিংয়ে গ্রেফতার: বগুড়া ডিবি পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ঢাকা মহানগরের একটি নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই তাকে কড়া নিরাপত্তায় বগুড়ায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।


রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন: ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরবর্তীতে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।


আদালতে তোলা হবে বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানিয়েছেন, শনিবার তাকে বগুড়ার আদালতে সোপর্দ করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy