সালথা বাজারে পাটের গুদামে ভয়াবহ আগুন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের সালথা বাজারে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীর প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে

2026-03-27T12:43:00+00:00
2026-03-27T12:43:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সালথা বাজারে পাটের গুদামে ভয়াবহ আগুন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২:৪৩ পিএম   (ভিজিট : ৫১)
X

ফরিদপুরের সালথা বাজারে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীর প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সালথা বাজারের পুরুরা রোডে অবস্থিত পাটের গুদামে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

গুদামটির মালিক ছিলেন পাট ব্যবসায়ী নজরুল ইসলাম।

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গুদামে থাকা পাটসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তবে কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

সালথা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল জলিল জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ব্যবসায়ীর গুদামের পাট ও অন্যান্য পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy