শেরপুরে বহুতল ভবনে ২৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর শহরের একটি বহুতল ভবনের নিচতলায় বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

2026-03-27T12:51:59+00:00
2026-03-27T13:01:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে বহুতল ভবনে ২৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২:৫১ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৬ ১:০১ পিএম  (ভিজিট : ৬৯)
X

শেরপুর শহরের একটি বহুতল ভবনের নিচতলায় বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোয়ালপট্টি এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাসিক বহুতল ভবনের নিচতলায় অবৈধভাবে তেলের ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় ভবনের নিচতলায় রাখা ট্যাংকে ১৮ হাজার ৫৮ লিটার ডিজেল পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, সেখানে মোট প্রায় ২৫ হাজার লিটার জ্বালানি তেল মজুতের সক্ষমতা ছিল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবন থেকে জ্বালানি তেল ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, একদিনের মধ্যে তেল ও তেলের ট্যাংক সরিয়ে ফেলতে হবে, অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় এভাবে বিপজ্জনক দাহ্য পদার্থ মজুত রাখায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। প্রশাসনের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy