সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির বৈঠক, আলোচনা যা নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জেদ্দায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক করেছেন। শুক্রবারের (২৭ মার্চ) এই

2026-03-27T14:08:38+00:00
2026-03-27T14:08:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির বৈঠক, আলোচনা যা নিয়ে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ২:০৮ পিএম   (ভিজিট : ১৮৯)
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
X

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেদ্দায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক করেছেন। শুক্রবারের (২৭ মার্চ) এই বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং ইউক্রেন সংকটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। 

এ বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিদলে ছিলেন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ, প্রেসিডেন্টের দপ্তরের প্রথম উপপ্রধান সেরহি কিসলিৎসিয়া, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রি হনাতভ, সৌদি আরবে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আনাতোলি পেত্রেঙ্কো এবং উপ-সচিব দাভিদ আলোইয়ান।

অন্যদিকে সৌদি পক্ষ থেকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাঈদ বিন মোহাম্মদ আল-আইবান, পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আব্দুররহমান আল-ফাদলি, গোয়েন্দা সংস্থার প্রধান খালিদ বিন আলী আল-হুমাইদান এবং ইউক্রেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতমোহাম্মদ আল-বারাকাহ।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক পর্যালোচনা করা হয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানায় সৌদি প্রেস এজেন্সি।




  বিষয়:   সৌদি আরব  জেলেনস্কি  মোহাম্মদ বিন সালমান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy