এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে সাধারণ মানুষ যখন কেবল নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন, ঠিক তখনই সরকারি

2026-03-27T14:16:10+00:00
2026-03-27T14:16:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ২:১৬ পিএম   (ভিজিট : ২০৩২)
X

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে সাধারণ মানুষ যখন কেবল নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন, ঠিক তখনই সরকারি চাকরিজীবীদের সামনে উঁকি দিচ্ছে আরও একটি লম্বা ছুটির হাতছানি। এপ্রিল মাসে মাত্র দুই দিনের ছুটির ব্যবস্থা করতে পারলেই একটানা পাঁচ দিন ছুটি উপভোগ করার এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। মূলত পহেলা বৈশাখ এবং সাপ্তাহিক ছুটির মাঝে দুই দিনের কর্মদিবস ম্যানেজ করতে পারলেই এই দীর্ঘ অবকাশ মিলবে। 

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরবর্তী দুই দিন অর্থাৎ ১৫ ও ১৬ এপ্রিল বুধবার ও বৃহস্পতিবার সরকারি নিয়মিত কার্যদিবস। তবে কোনো চাকরিজীবী যদি এই দুই দিন ছুটি নিতে পারেন, তবেই তার জন্য টানা ছুটির পথ প্রশস্ত হবে। কারণ এর পরের দুই দিন ১৭ ও ১৮ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক নিয়মিত ছুটি। ফলে ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন কর্মস্থল থেকে দূরে থাকার সুযোগ তৈরি হবে। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy