নাচোলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে

2026-03-27T15:31:05+00:00
2026-03-27T15:31:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ১৯২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

​ভোরে নাচোল সরকারি কলেজ মাঠে ৩১ বার তোপধ্বনি এবং কলেজ চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। 

উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, নাচোল পৌরসভা, নাচোল থানা পুলিশ, রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ক্রমান্বয়ে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে ১ মিনিট নীরবতা পালন ও শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

​সকাল ৮:৩০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পুলিশ, আনসার বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী (ডিসপ্লে) অনুষ্ঠিত হয়।

​বেলা ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গড়ার আহ্বান জানান।

​দিবসটি উপলক্ষে জোহরের নামাজের পর উপজেলার সকল মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। স্থানীয় হাসপাতাল ও এতিমখানাগুলোতে এদিন উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

​জামায়াতে ইসলামীর কর্মসূচি
​এদিকে সকাল ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর সেক্রেটারি খলিলুর রহমান এবং নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম। আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy