৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বহুতল ভবন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানি কাশ্মির এবং দেশটির উত্তরপশ্চিামাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ সকাল স্থানীয় সময়

2026-03-27T15:57:57+00:00
2026-03-27T15:57:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বহুতল ভবন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ১২১)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

পাকিস্তানি কাশ্মির এবং দেশটির উত্তরপশ্চিামাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ সকাল স্থানীয় সময় সকাল ৯টা ৫৩ মিনিটে এই ভূমিকম্প হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি)।

বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের গিলগিট থেকে ৮৪ কিলোমিটার উত্তরপূর্বে, ভূপৃষ্ঠের মাত্র ১২ কিলোমিটার গভীরে। 

আরও বলা হয়েছে, কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে পাকিস্তানি কাশ্মিরের গিলগিট, স্কার্দু এবং খাইবার পাখতুনখোয়ার পাট্টান, বালাকোট এবং তার আশপাশের এলাকাগুলোতে। তবে এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ভৌগলিকভাবে পাকিস্তানের অবস্থান ৩টি প্রধান টেকটোনিক প্লেটের ওপর— অ্যারাবিয়ান, ইউরো-এশিয়ান এবং ভারতীয়। এই তিন টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে পাকিস্তানের ভূপৃষ্ঠের অভ্যন্তরে মোট ৫টি ভূমিকম্পপ্রবণ অঞল রয়েছে। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy