ভাসানী বিশ্বিবিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাবাংলা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৭ মার্চ) সকাল

2026-03-27T17:12:41+00:00
2026-03-27T17:12:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাসানী বিশ্বিবিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ৭৪)
ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
X

ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। 


পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও প্রক্টর উপস্থিত ছিলেন। 


‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভাসানী বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ৭২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গুচ্ছভুক্ত  বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামি ৩ এপ্রিল ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে।


গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে ‘সি’ ইউনিটে মোট ২৫ হাজার ২১৬ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy