স্কুল-কলেজের ‘অতিরিক্ত ক্লাস’ নিয়ে নতুন যা জানা গেল

অনলাইন ডেস্ক

শিক্ষা

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে রবিবার (২৯ মার্চ) থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ বছর সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পুরো রমজান

2026-03-27T17:50:49+00:00
2026-03-27T17:50:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্কুল-কলেজের ‘অতিরিক্ত ক্লাস’ নিয়ে নতুন যা জানা গেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ৮৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে রবিবার (২৯ মার্চ) থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ বছর সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পুরো রমজান ছুটি না থাকলেও শেষ সময়ে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়। 

তখনই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এই ছুটি পুষিয়ে নেওয়ার বিকল্প ঠিক করা হয়েছে। এরই মধ্যে গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের সিদ্ধান্ত জানিয়েছে। ছুটি শেষে ১০ শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়।

স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে কি না তা নিয়ে চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, রমজানের ছুটি সমন্বয় করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। খুব দ্রুতই শিক্ষামন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিতে পারেন।

শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে। এমতাবস্থায়, উক্ত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ছুটি ঘোষণার পর শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এই ছুটি পুষিয়ে নেওয়ার বিকল্প তারা ভেবে রেখেছেন।

মন্ত্রীর সেই ভাবনার প্রতিফলন চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতেই দেখা যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy