হাবিপ্রবি শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া

হাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও প্রকৌশল (ইইই) বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী আবদুর রহিম খাইরুল

2026-03-27T20:12:23+00:00
2026-03-27T20:12:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হাবিপ্রবি শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:১২ পিএম   (ভিজিট : ৫৬)
আবদুর রহিম খাইরুল
X

আবদুর রহিম খাইরুল

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও প্রকৌশল (ইইই) বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী আবদুর রহিম খাইরুল শুক্রবার সকালে দিনাজপুর শহরের বাঁশেরহাট এলাকার কাবিল মেসে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত প্রায় ১১টা পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার পর তিনি সারারাত জেগে ছিলেন। ভোরে ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েন। পরে সকাল সাড়ে ১১টার দিকে রুমমেটরা ডাকাডাকি করলেও কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় যে তিনি ইন্তেকাল করেছেন।  

জানা গেছে, মৃত্যুর পূর্বে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং কোনো শারীরিক অসুস্থতার ইতিহাস ছিল না। বমি বা অন্য কোনো জটিলতা দেখা দেয়নি। হাসপাতালে নেওয়ারও প্রয়োজন হয়নি। তার মরদেহ মেসেই রাখা হয়েছে।  

আবদুর রহিম খাইরুলের বাড়ি কুড়িগ্রাম জেলার চায়না বাজার এলাকায়। তিনি রংপুরের কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরবর্তীতে হাবিপ্রবির ইইই বিভাগে ভর্তি হন। এছাড়া তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঘড়িয়ালডাংগা ইউনিয়ন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে উঠেছিলেন, তবে সর্বশেষ কাবিল মেসেই অবস্থান করছিলেন।  

ঘটনার পরপরই সহপাঠী ও স্থানীয়রা দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তার বড় ভাই বর্তমানে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।  

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও দিনাজপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, স্টুডেন্ট অ্যাডভাইজর, সহকারী স্টুডেন্ট অ্যাডভাইজর, সহকারী প্রক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

তার এই অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারসহ সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy