আরব আমিরাতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, শিল্পাঞ্চলে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একটি শিল্পাঞ্চলে আগুন লেগেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলা প্রতিহতের দাবি করলেও ধ্বংসাবশেষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

2026-03-28T11:52:36+00:00
2026-03-28T11:52:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরব আমিরাতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, শিল্পাঞ্চলে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১১:৫২ এএম   (ভিজিট : ২৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর একটি শিল্পাঞ্চলে আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার (২৮ মার্চ) ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর এএফপি।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া ক্রজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। আঞ্চলিক যুদ্ধ শুরুর এক মাস পর উপসাগরীয় অঞ্চলে তেহরান হামলা জোরদার করছে।

আবুধাবি সরকারের গণমাধ্যম দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, খলিফা ইকোনমিক জোনস এলাকায় দুটি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ।

আরও বলা হয়, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে সেটির ধ্বংসাবশেষ ভূপাতিত হয়ে এসব আগুনের সূত্রপাত হয়।




  বিষয়:   আরব আমিরাত হামলা  ইরান ক্ষেপণাস্ত্র হামলা  আবুধাবি অগ্নিকাণ্ড  মধ্যপ্রাচ্য উত্তেজনা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy