প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:০২ পিএম (ভিজিট : ২৩)

X
কেন্দুয়ায় অবৈধ পেট্রোল জব্দ
অবৈধভাবে মজুদ করে খোলা বাজারে লাইসেন্স ব্যতীত অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রি করার অপরাধে নেত্রকোণার কেন্দুয়ায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এক দোকানীকে ৪০ হাজার টাকা অর্থদন্ড ও একই সাথে মোট ৬ (৩টি ফুল, ৩ টি আংশিক খালি) টি ড্রামে আনুমানিক ৮শত লিটার পেট্রোল জব্দ করা হয়েছে ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে পর আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. রিফাতুল ইসলাম ।
জব্দকৃত পেট্রোল আগামীকাল (২৮ মার্চ) সকাল ১০ টায় উল্লিখিত রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানা অফিসার ইনচার্জকে নির্দেশনাও প্রদান করা হয় ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. রিফাতুল ইসলামের সাথে হোয়াটসঅ্যাপ জানান, পেট্রোলিয়াম আইন, ২০১৬ তে ১০হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ তে ৩০হাজার টাকাসহ মোট ৪০ টাকা জরিমানা করা হয় । জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।