মান্দায় প্রতিবন্ধী উন্নয়ন আন্দোলনের অগ্রপথিক সোহেল রানা আর নেই

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দা উপজেলার প্রতিবন্ধী উন্নয়ন আন্দোলনের অগ্রপথিক ও বিশিষ্ট সমাজসেবক সোহেল রানা আর নেই। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে

2026-03-28T15:24:56+00:00
2026-03-28T15:24:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় প্রতিবন্ধী উন্নয়ন আন্দোলনের অগ্রপথিক সোহেল রানা আর নেই
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ১৯)
ইনসেটে সমাজসেবক সোহেল রানা
X

ইনসেটে সমাজসেবক সোহেল রানা


নওগাঁর মান্দা উপজেলার প্রতিবন্ধী উন্নয়ন আন্দোলনের অগ্রপথিক ও বিশিষ্ট সমাজসেবক সোহেল রানা আর নেই। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

সোহেল রানা মান্দা উপজেলার ‘আলোর সন্ধানে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’, ‘আলোর সন্ধানে প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা’ এবং ‘সুইড বাংলাদেশ’ মান্দা শাখার প্রতিষ্ঠাতা ছিলেন। এ ছাড়া তিনি ‘আলোর সন্ধানে অটিস্টিক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয়’ প্রতিষ্ঠা করে স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে আসছিলেন।

সংশ্লিষ্টরা জানান, সোহেল রানা নিজেও শারীরিক প্রতিবন্ধকতার শিকার ছিলেন। তবে শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে তিনি অদম্য মেধাশক্তি ও মানসিক দৃঢ়তা নিয়ে আজীবন সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। 

তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোক ও সমবেদনা জানিয়েছেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব এবং মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
 
এ ছাড়া সহকারী কমিশনার (ভ‚মি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সোহেল রানার প্রতিষ্ঠিত সংগঠনগুলোর কর্মীরা জানিয়েছেন, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলেও তার স্বপ্ন ও আদর্শকে লালন করে তারা প্রতিবন্ধী মানুষের সেবায় কাজ চালিয়ে যাবেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy