টানা ১০দিন পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

টানা ১০দিন বন্ধ থাকার পর শনিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি পূনরায় শুরু

2026-03-28T17:37:51+00:00
2026-03-28T17:37:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টানা ১০দিন পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৯৩)
টানা ১০দিন পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
X

টানা ১০দিন পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

টানা ১০দিন বন্ধ থাকার পর শনিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি পূনরায় শুরু হয়েছে। দীর্ঘ ছুটির পর স্থলবন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, ঈদুল ফিতরের ১০দিন ছুটির পর শনিবার থেকে আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শুরু হয়েছে পণ্যবাহী ট্রাক চলাচল।

ভোমরা কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানান, ‘‘১০দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউজ পুরোপুরি বন্ধ হয়নি। দাপ্তরিক কাজ চলেছে।  

প্রসঙ্গত, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার কার্গো এ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তক্রমে ১৮ থেকে ২৭ মার্চ ভোমরা কাস্টমস হাউজে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে স্বাভাবিক ছিল পাসপোর্টধারী যাত্রী পারাপার।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy