সরকার বলছে সংকট নেই: কোথাও পাম্প বন্ধ, কোথাও লম্বা লাইন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই; সরকারের এমন আশ্বাসের মধ্যেই ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে উল্টো চিত্র।

2026-03-28T18:33:20+00:00
2026-03-28T18:33:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকার বলছে সংকট নেই: কোথাও পাম্প বন্ধ, কোথাও লম্বা লাইন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৬:৩৩ পিএম   (ভিজিট : ৮০)
পাম্পে লম্বা লাইন
X

পাম্পে লম্বা লাইন

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই; সরকারের এমন আশ্বাসের মধ্যেই ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে উল্টো চিত্র। কোথাও পাম্প বন্ধ, কোথাও সীমিত বিক্রি, আবার কোথাও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা।

আজ শনিবার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তেলের সরবরাহে অস্বাভাবিকতা এবং ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা মিলিয়ে এক ধরনের অঘোষিত সংকট পরিস্থিতি তৈরি হয়েছে।

রমনা ফিলিং স্টেশনে দুপুরের দিকে প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন মৎস্য ভবন পেরিয়ে শিল্পকলা একাডেমি পর্যন্ত বিস্তৃত হয়।

এখানে প্রতি লিটার অকটেন ১২০ টাকায় বিক্রি হলেও সরবরাহ সীমিত রাখা হয়েছে। মোটরসাইকেলে সর্বোচ্চ ৫০০ টাকা এবং প্রাইভেট কারে ১৫০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না।

লাইনেই দাঁড়িয়ে থাকা মগবাজারের সজীব আল মাসুদ বলেন, কয়েকটি পাম্প ঘুরেও তেল না পেয়ে শেষ পর্যন্ত বাইক ঠেলে এখানে আসতে হয়েছে। একই চিত্র দেখা গেছে তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকার একটি পাম্পে, যেখানে সীমিত পরিমাণ অকটেন বিক্রি হওয়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন চালকরা।

অন্যদিকে, মগবাজারের মঈন মোটর ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় পেট্রোল ও অকটেন বিক্রি পুরোপুরি বন্ধ, কেবল ডিজেল মিলছে। গাড়ি বা মোটরসাইকেলের ভিড় নেই। অলস বসে থাকা কর্মচারীরা জানান, ঈদের আগেই পেট্রোল ও অকটেন শেষ হয়ে গেছে। দুয়েকটি বাস ডিজেল নিচ্ছে।

তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যান সামির হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী, যিনি মিরপুর থেকে নীলক্ষেত পর্যন্ত কয়েকটি পাম্প ঘুরেও তেল পাননি। রাজারবাগে একটি ফিলিং স্টেশনে তেল মিলছে। কিন্তু প্রচণ্ড ভিড় সেখানে। ৫০০ টাকার নিচে সেখানে তেল মিলছে না, তাও অনেকে পাচ্ছেন না।

তেজগাঁও সাতরাস্তার সিটি ফিলিং স্টেশনে কেবল অকটেন বিক্রি হচ্ছে। গাড়ি-মোটরসাইকেলওয়ালাদের লম্বা লাইন রয়েছে পাম্পটির সামনে। স্টেশনের কর্মচারী কামাল হোসেন জানান, যারা আসছেন সবাইকে তেল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, রাজধানীতে তেলের সংকট প্রকট। কিন্তু ১২০ টাকা দরেই তেল বিক্রি করছেন তারা। 

মহাখালীর ক্লিন ফুয়েল ফিলিং স্টেশনেও একই অবস্থা। লম্বা লাইনের মধ্যে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেওয়া হচ্ছে না। চট্টগ্রামগামী এক প্রাইভেটকার চালক আবদুর রহমান অভিযোগ করেন, তিনি চট্টগ্রাম যাবেন। তেলের প্রয়োজন অনেক। পাম্পে মজুদ থাকা সত্ত্বেও তাকে ২ হাজার টাকার বেশি তেল দেওয়া হয়নি।

পাম্পের কর্মচারীরা জানান, সংকটের কারণে সর্বোচ্চ দুই হাজার টাকার অর্থাৎ ১৬ লিটারের বেশি তেল দেওয়া যাচ্ছে না।

এস. আর. এন্টারপ্রাইজ ও রয়েল ফিলিং স্টেশনে অকটেন-পেট্রোল নেই। ডিজেল বিক্রি হচ্ছে। তশোয়া ফিলিং স্টেশনেও একই চিত্র। সেখানে কয়েকদিন ধরে পেট্রোল-অকটেন নেই। নীলক্ষেত-নিউমার্কেট এলাকার বন্ধু ফিলিং স্টেশন বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের উল্টো পাশের পাম্পে তেল নেই। 

এ পরিস্থিতিতে অনেকেই কৃত্রিম সংকটের অভিযোগ তুলছেন। নীলক্ষেত এলাকায় তেল না পেয়ে ফিরে যাওয়া মামুন আহমেদ নামে এক গ্রাহক বলেন, সরকার এক কথা বলছে, পাম্প মালিকরা আরেক কথা বলছে। এর পেছনে মজুতদারির বিষয় থাকতে পারে। মজুতদাররা কৃত্রিম সংকট তৈরি করছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy