লোহাগড়ায় শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি পেল ৪৮ শিক্ষার্থী

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় রিজিয়া-ইউসুফ ফাউন্ডেশন শিক্ষা কল্যাণ ট্রাস্টের ২৫ তম বার্যিক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। এই ট্রাস্টের মাধ্যমে

2026-03-28T21:27:13+00:00
2026-03-28T21:27:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি পেল ৪৮ শিক্ষার্থী
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ৭৬)
বৃত্তি পেল ৪৮ শিক্ষার্থী
X

বৃত্তি পেল ৪৮ শিক্ষার্থী

নড়াইলের লোহাগড়ায় রিজিয়া-ইউসুফ ফাউন্ডেশন  শিক্ষা কল্যাণ ট্রাস্টের ২৫ তম বার্যিক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। এই ট্রাস্টের মাধ্যমে ৪৮ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ঐতিহ্যবাহী ও শতাব্দী প্রাচীন লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরীর হলরুমে রিজিয়া-ইউসুফ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি আবু ফিরোজ হাসানের সভাপতিত্বে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। 

প্রতি বছরের ন্যায় এ বছর রিজিয়া-ইউসুফ ফাউন্ডেশন বার্ষিক শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ জন শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষায় ২০ জন প্রতি শিক্ষার্থীকে ৫ হাজার টাকা এবং  উচ্চ শিক্ষায় ২৮ জন, মেডিকেল ইন্জিনিয়ারিং প্রতি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীকে ৬ হাজার ৫০০ টাকা করে মোট  ৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। 

রিজিয়া-ইউসুফ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি আবু ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার।

রিজিয়া-ইউসুফ ফাউন্ডেশনের  শিক্ষা কল্যাণ ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন রিজিয়া-ইউসুফ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ও রিজিয়া-ইউসুফ ফাউন্ডেশনের সম্পাদক বিভাষ চন্দ্র বোষ। 

রিজিয়া-ইউসুফ গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক মো. রেজোয়ানের সঞ্চালনায় বক্তব্য দেন রিজিয়া-ইউসুফ ফাউন্ডেশনের দাতা সদস্য আবুল বাসার, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, ইতনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও রিজিয়া-ইউসুফ ফাউন্ডেশনের সদস্য সঞ্জীব কুমার সাহা, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রিজিয়া-ইউসুফ ফাউন্ডেশনের সদস্য মো. আনোয়ার হোসেন, সিনিয়র আইনজীবী ও সাংবাদিক অ্যাড. আব্দুস ছালাম, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর প্রমুখ। 

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রিজিয়া-ইউসুফ ফাউন্ডেশনের সদস্যরা,বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy