প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১১:১৮ এএম (ভিজিট : ২১৩)

X
আসন্ন ভোলা প্রেসক্লাব নির্বাচনে ৮টি পদে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার (২৮ মার্চ) মনোনয়নপত্র জমার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন কমিশনের কাছে প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দপ্তর সম্পাদক পদে একটি এবং নির্বাহী সদস্যের দুটি পদের বিপরীতে মাত্র দুটি মনোনয়নপত্র জমা পড়েছে, ফলে এসব পদে প্রার্থীরা একক রয়েছেন। তবে ক্রীড়া, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক পদে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি।
সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আহাদ চৌধুরী তুহিন, নজরুল হক অনু ও মো. ওমর ফারুক। সহ-সভাপতি পদে রয়েছেন মেজবাহ উদ্দিন সিপু, মো. সোলাইমান ও আব্দুস সহিদ তালুকদার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আল আমিন শাহরিয়ার, ইউনুস শরীফ, মনিরুল ইসলাম, নাসির উদ্দিন লিটন, এম হেলাল উদ্দিন ও আফজাল হোসেন।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে কামরুল ইসলাম ও জসিম রানা, কোষাধ্যক্ষ পদে নুরে আলম ফয়জুল্লাহ ও মিজানুর রহমান মনোনয়ন জমা দিয়েছেন। দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা এবং নির্বাহী সদস্য পদে মোতাছিম বিল্লাহ ও হারুন অর রশিদ একক প্রার্থী হিসেবে রয়েছেন।
আগামী ১১ এপ্রিল ভোলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।