প্রথম দিনেই কঠোর বার্তা: অনিয়ম বরদাস্ত নয়- রুহুল কুদ্দুস কাজল

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কার্যালয়ের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের ঘোষণা দিয়েছেন

2026-03-29T12:56:18+00:00
2026-03-29T13:07:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথম দিনেই কঠোর বার্তা: অনিয়ম বরদাস্ত নয়- রুহুল কুদ্দুস কাজল
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১২:৫৬ পিএম  আপডেট: ২৯.০৩.২০২৬ ১:০৭ পিএম  (ভিজিট : ৪৭)
নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল দায়িত্ব গ্রহণের প্রথম দিনে সিনিয়র আইনজীবীদের সঙ্গে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন।
X

নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল দায়িত্ব গ্রহণের প্রথম দিনে সিনিয়র আইনজীবীদের সঙ্গে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন।

নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কার্যালয়ের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের ঘোষণা দিয়েছেন এবং সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তার বিরুদ্ধে নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি বলেন, এসব অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার (২৯মার্চ) দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ছিল তার প্রথম কর্মদিবস। সকাল ১১টার দিকে সিনিয়র আইনজীবীদের সঙ্গে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তিনি কার্যক্রম শুরু করেন। পরে সহকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, সিনিয়র আইনজীবী ও সংসদ সদস্য ফজলুল রহমান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা ও মোহাম্মদ অনীক আর হক প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy